গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National দিল্লির হাসপাতালে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু

    দিল্লির হাসপাতালে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু

    0
    64
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লির আনন্দ বিহারের কসমস হাসপাতালে ভয়াবহ আগুনে ঝলসে অন্তত ১ জনের মৃত্যু হয়েছে। তবে সেই সংখ্যাটা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
    ভয়ের চোটে জানালা খুলে ঝাঁপ দিয়েছেন কয়েকজন রোগী। জানা গিয়েছে, অক্সিজেন সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণের পরই আগুন লেগে যায় হাসপাতালে বেসমেন্টে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে। ১১ জন রোগীকে সুরক্ষিতভাবে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতালের জানালা ভেঙেও কয়েকজন রোগীকে উদ্ধার করা গিয়েছে বলে খবর।