
নবীনা সিনেমা হলের কাছে প্রিন্স আনোয়ার শাহ রোডের হোটেলে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। দাউ দাউ করে জ্বলতে থাকে হোটেলর ছাদের অংশ।
কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩ টি ইঞ্জিন। ওই বহুতলে হোটেল ছাড়াও ক্যাফে, অফিস রয়েছে। জনবহুল এলাকায় স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। বহুতলের ভিতরে যাঁরা আটকে ছিলেন তাঁদেরকে নিরাপদেই উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডের জেরে হতাহতের কোনও খবর নেই। দমকল সূত্রে খবর, বহতলটির ছাদে অস্থায়ীভাবে ছাউনি বানানো হয়েছিল। সেখানেই কোনওভাবে আগুন লেগে যায়।
ওই অংশে যা মজুত ছিল তা পুরোটাই ভস্মীভূত হয়েছে। তবে আগুন নিচের তলায় ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
