
তামিলনাড়ুর তিরুভাল্লুর স্টেশনের কাছে লাইনচুত হওয়ার পর মালবাহী তেলের ট্যাঙ্কারে বিধ্বংসী আগুন। দাউদাউ করে জ্বলতে থাকে পুরো মালগাড়িটি। অগ্নিকাণ্ডের জেরে ওভারহেড তারে বিদ্যুত সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এর জেরে ওই লাইনে ট্রেন চলাচল ব্যহত হয়েছে ।
জানা গিয়েছে ডিপো থেকে ট্যাঙ্কারে করে ডিজেল নিয়ে যাওয়া হচ্ছিল। তিরুভাল্লুরের কাছে দুর্ঘটনা ঘটে। ট্রেনের দুই থেকে তিনটি কামরা লাইনচু্ত হয়ে সম্পূর্ণ উল্টে যায়। এরপরেই আগুন লেগে যায় । প্রাথমিক তদন্তে অনুমান ঘর্ষণের ফলে আগুনের ফুলকি কোনওভাবে ট্রেনের বগিতে পড়ে। এর জেরেই আগুন ধরে যায় । বিস্ফোরণও হয় ।
আগুনের লেলিহান শিখা আকাশের কয়েক ফুট ওপর পর্যন্ত উঠেছে। যে ৪টি বগিতে আগুন লাগে সেগুলো তড়িঘড়ি আলাদা করে দেওযা হয়েছে। চেন্নাই থেকে মাইসোর বেঙ্গালুরু কোয়েম্বাটোরগামী বেশকিছু ট্রেন বাতিল করা হয়েছে ।
