গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home Kolkata এজরা স্ট্রিটে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ২৩টি ইঞ্জিন

    এজরা স্ট্রিটে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ২৩টি ইঞ্জিন

    0
    98
    ছবি সৌজন্যে : নিজস্ব

    লালবাজারের কাছে এজরা স্ট্রিটের একটি গুদামে আগুন লেগে মহূর্তের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের অন্তত ২৩টি ইঞ্জিন। ল্যাডারের সাহায্য নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

    ঘিঞ্জি এলাকা হওয়ায় বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। পরিস্থিতি অনুযায়ী ইঞ্জিনের সংখ্যা আরও বৃদ্ধি করা হতে পারে। স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোর ৫টা নাগাদ গুদামে আগুন লেগে যায়। বৈদ্যুতিন যন্ত্রপাতি এবং প্রচুর বৈদ্যুতিক তার ছিল গুদামে। মজুত করা ছিল অনেক দাহ্য পদার্থ। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ভাল করে কেউ কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে আকাশ। চারদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়। কী ভাবে এই আগুল লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে বৈদ্যুতিন সামগ্রী থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। কেউ কেউ শর্ট সার্কিটের সম্ভাবনার কথা বলছেন। দমকল এখনও কিছু নিশ্চিত করতে পারেনি। গুদামে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না, মেনে নিয়েছেন স্থানীয় কাউন্সিলরও। অভিযোগ, এই সমস্যা দীর্ঘ দিনের। তাই বার বার এখানে আগুন লাগে। কয়েক মাস আগেও এজরা স্ট্রিটে এমন অগ্নিকাণ্ড ঘটেছিল, দাবি স্থানীয়দের। ক্ষতিগ্রস্ত ভবনগুলি থেকে অনেককে সরানো হয়েছে।