গার্স্টিন প্লেসে পুরনো আকাশবাণী ভবনে আগুন, মন্ত্রীকে বিক্ষোভ    

0
280
PURONO AKASHBANI BHAVAN A AAGUN MONTRI K BIKKHOV
PURONO AKASHBANI BHAVAN A AAGUN MONTRI K BIKKHOV
শনিবার অগ্নিকাণ্ডের খবরে ঘুম ভাঙল কলকাতার। বিবাদী বাগের ৫ নম্বর গার্স্টিন প্লেস যা আকাশবাণীর পুরনো বিল্ডিং নামে পরিচিত সেখানেই ভোর রাতে বিধ্বংসী আগুন লাগে। ওই এলাকায় এক পাশে সেন্ট জনস চার্চ এবং অন্যপাশে জব চার্নকের সমাধি রয়েছে। বিল্ডিংয়ের পিছনে ব্যাঙ্কশাল কোর্ট রয়েছে। হেরিটেজ ওই এলাকায় হঠাত্ করেই আগুন লেগে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তিনতলার পুরনো ওই বিল্ডিংয়ে বহু অফিস রয়েছে। এছাড়াও অন্তত ২৫টি পরিবার থাকতেন ওই বিল্ডিংয়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। পুরনো বিল্ডিং হওয়ায় দলকলকর্মীদের বেগ পেতে হয়। আগুন লাগার ৩ ঘণ্টারও পরে দমকলকর্মীরা ভিতরে ঢুকতে পারেন। একে একে বের করে আনা হয় বাসিন্দাদের। এদিকে ঘটনাস্থলে গিয়ে আইনজীবীদের বিক্ষোভের মুখে পড়েন দমকলমন্ত্রী সুজিত বসু। আইনজীবীদের অভিযোগ তাঁদের অফিস থাকা সত্ত্বেও ভিতরে ঢুকতে দিচ্ছে না পুলিশ দমকল। অথচ নেতা মন্ত্রী থেকে বাইরের লোকজন সবাই ভিতরে ঢুকছে। যেটুকু নথিপত্র অবশিষ্ট রযেে তা আনতেই ভিতরে ঢোকার দাবি জানাতে থাকেন আইনজীবীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দমকল দেরিতে আসার অভিযোগ করেছেন স্থানীয় কাউন্সিলর সন্তোষ পাঠক। তাঁর অভিযোগ ১০ মিনিট পথ আসতে ৪০ মিনিট সময় নিয়েছে দমকল। বাড়ির ভিতরে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। এসি থেকে শর্টসার্কিট হয়ে আগুন লেগে থাকতে পারে। কেমিক্যালের ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ে। বারবার আগুন লাগার ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে। কদিন আগেই অ্যাক্রোপলিস মলে আগুন লাগার ঘটনা ঘটে। এরইমধ্যে জলদাপাড়ায় হলং বাংলো আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া নিয়ে আলোড়ন পড়েছে রাজ্যে।