অদিতির অফিসেও বিপুল ত্রাণ

0
24
ছবি সৌজন্যে : নিজস্ব

এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা কীর্তনশিল্পী অদিতি মুন্সির রাজারহাট-গোপালপুরের অফিস থেকে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে।

বৃহস্পতিবার বাগুইআটির ওই অফিসে পৌঁছন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। তাঁর উপস্থিতিতে অদিতি মুন্সির পার্টি অফিসের তালা ইট দিয়ে ভাঙা হয়। এরপরেই ত্রিপল, শাড়ি, ছাতা, ভোটের নথিপত্র ছাড়াও সাদা থান উদ্ধার হয়েছে। খবর পেয়ে সেখানে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ। তরুণজ্যোতি অভিযোগ করেছেন সাধারণ মানুষের জন্য সরকারিভাবে বরাদ্দ করা ত্রাণসামগ্রী মানুষের মধ্যে বিতরণ না করে অফিসে মজুত রাখা হয়েছিল। তাঁর দাবি ভোটে না জিতলে বিজেপি কর্মীদের বাড়িতে সাদা থানা পাঠানো হত। খুন করা হত। এদিকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে রাজপুর-সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। গড়িয়ার একটি হোটেল থেকে তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। বিভাস মুখোপাধ্যায়কে বাড়িতে নিয়ে গিয়ে তল্লাশিও চালায় পুলিশ। বিভাস মুখোপাধ্যায়কে দেখে চোর স্লোগান দেয় বিক্ষোভকারীরা। ডিমও ছোড়া হয়।

ওই পুরসভারই ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চন্দ্রা ঘোষালের বাড়ি থেকেও বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। এই ত্রাণ সামগ্রী অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের।