
ইরান-আমেরিকার মধ্যে ফের যুদ্ধ শুরুর আশঙ্কায় বুধবার দুপুরে বিপুল পড়ে গিয়েছে শেয়ার বাজার। বুধবার দুপুর আড়াইটে নাগাদ সেনসেক্স নেমে যায় ১ হাজার ৬৮০ পয়েন্টের বেশি।
নিফটি ফিফটি ৫১০ পয়েন্ট বেশি নীচে নামে। ইরানের সঙ্গে আর কোনও শান্তি আলোচনা সম্ভব নয় বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই খবরের পরেই বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বেড়ে যায় ব্যারেলে ৬ ডলারের বেশি। ৭২ ডলার থেকে এক ধাক্কা উঠে যায় ৭৮ ডলারের ঘরে। এই ঘটনা কাঁপুনি ধরায় ভারত-সহ বিশ্ব বাজারে। অনেকটা নামে টাকার দরও।
ব্যাঙ্কিং, তথ্যপ্রযুক্তি-আইটি, অটো, এফএমসিজি, তেল ও গ্যাস-সহ প্রায় সব ক্ষেত্রের শেয়ারেই বিক্রির চাপ দেখা যায়। বিশেষ করে জ্বালানি-নির্ভর সংস্থাগুলির শেয়ারে বড় ধাক্কা লাগে।








