গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National যানজটে বন্ধ প্রয়াগরাজের বহু রাস্তা, স্টেশনে সতর্ক রেলও 

    যানজটে বন্ধ প্রয়াগরাজের বহু রাস্তা, স্টেশনে সতর্ক রেলও 

    0
    113
    ছবি সৌজন্যে : এক্স
    একদিকে যখন যানজটে জেরে প্রয়াগরাজের বহু রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, তখনই শনিবার নয়াদিল্লির স্টেশনে পদপিষ্টের ঘটনার পর আশপাশের সব স্টেশনে বাড়তি সতর্কতা নিয়েছে রেল ও পুলিশ। রবিবার সকালে উত্তরপ্রদেশের বিভিন্ন স্টেশন তো বটেই, বিহারের একাধিক স্টেশনেও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। এই সমস্ত স্টেশন থেকে প্রয়াগরাজের ট্রেন ধরার জন্য জড়ো হন পুণ্যার্থীরা।
    নয়াদিল্লির মতো ঘটনা যাতে আর না-ঘটে, তা নিশ্চিত করতে চায় প্রশাসন।  কিন্তু তাতে খুব একটা লাভ হচ্ছে না। এখনও কাতারে কাতারে মানুষ কুম্ভমেলার দিকে যাচ্ছেন। ট্র্যাফিক নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে।মহাকুম্ভের পুণ্যার্থীদের ভিড়ে হাঁসফাঁস দশা উত্তরপ্রদেশের রাজধানী প্রয়াগরাজের। একের পর এক গাড়ি প্রয়াগরাজের উদ্দেশে রওনা দিচ্ছে। যানজটের কারণে ১৫ মিনিটের রাস্তা পেরোতে সময় লেগে যাচ্ছে প্রায় তিন ঘণ্টা!
    শহরে প্রবেশের প্রতিটি পয়েন্ট বন্ধ হয়ে গিয়েছে। গত মাসে কুম্ভমেলা শুরু হয়েছিল। সেই থেকে এখনও পর্যন্ত ৫০ কোটির বেশি মানুষ এই মেলায় যোগ দেওয়ার উদ্দেশ্যে প্রয়াগরাজে গিয়েছেন, বলছে পরিসংখ্যান। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত কুম্ভমেলা চলার কথা ছিল। পুণ্যার্থীদের ভিড়ের কারণে আরও দু’দিনের জন্য তার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ, এ বারের কুম্ভমেলা শেষ হবে ২৮ ফেব্রুয়ারি।