প্রসূতির মৃত্যু : মেদিনীপুর মেডিক্যালে জাতীয় মহিলা কমিশন

0
329
ছবি সৌজন্যে : নিজস্ব
প্রসূতি মৃত্যুর ঘটনায় তদন্তে এবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে গিয়েছে জাতীয় মহিলা কমিশন। মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের নেতৃত্বে এক প্রতিনিধিদল শনিবার সকালে হাসপাতালে পৌঁছয়।
বিজেপি নেত্রী তথা কমিশনের সদস্য অর্চনা মজুমদার নিজেও চিকিৎসক। মেদিনীপুর মেডিক্যালের নিম্নমানের স্যালাইন দেওয়া হয়েছিল বলে প্রসূতির মৃত্যু এবং চার প্রসূতি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে অভিযোগ। সেই বিষয়ে বিষদে জানতে অধ্যক্ষ মৌসুমী নন্দী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী সুপারের সঙ্গে কথা বলেন। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত নিয়ে সাসপেন্ডেড ১২ জন চিকিৎসকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে।
অর্চনা মজুমদার জানিয়েছেন স্যালাইন থেকে শুরু করে বিভিন্ন ওষুধ এবং হাসপাতাল কর্তৃপক্ষের কোনও গাফিলতি রয়েছে কিনা সেই বিষয়ে খোঁজ নিতেই এখানে এসেছেন। যেহেতু তিনি নিজে চিকিৎসক তাই এই বিষয়গুলো খতিয়ে দেখবেন।