গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home National অজ্ঞতা-নিম্নরুচির পরিচয়, নরকতুল্য মন্তব্য ট্রাম্পকে জবাব ভারতের

    অজ্ঞতা-নিম্নরুচির পরিচয়, নরকতুল্য মন্তব্য ট্রাম্পকে জবাব ভারতের

    0
    18
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ভারত নরকতুল্য মন্তব্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া জবাব দিয়েছে দিল্লি। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে আমেরিকার প্রেসিডেন্টের মন্তব্যের নিন্দা করে অজ্ঞতা এবং নিম্নরুচির পরিচয় বলে প্রতিক্রিয়া দিয়েছেন।
    এর আগে অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের পর দিল্লি নীরব থাকায় কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে এক বিবৃতিতে বলেছেন নরেন্দ্র মোদী সরকার দেশের সম্মান রক্ষায় ব্যর্থ। ডোনাল্ড ট্রাম্প অবমাননাকর মন্তব্যের পরেও নরেন্দ্র মোদী সরকার নীরব দর্শকের ভূমিকা নিয়েছে। এরপরেই বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন ভারত সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে তা অজ্ঞতা প্রসূত এবং নিম্নরুচির পরিচয়। ডোনাল্ড ট্রাম্প একটি সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করেন, যেখানে জন্মসূত্রে নাগরিকত্ব আইনের সমালোচনা করা হয়। বিতর্কের সূত্রপাত প্রেসিডেন্ট ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া ওই পোস্ট ঘিরে।
    যেখানে জন্মসূত্রে নাগরিকত্ব আইনের সমালোচনা করা হয়। সেই পোস্টেই ভারত ও চিনকে নরকের সঙ্গে তুলনা করেন প্রেসিডেন্ট ট্রাম্প।