
এলাকাবাসীদের সঙ্গে মাটি কারবারিদের ঝামেলায় উত্তপ্ত মুর্শিদাবাদের নবগ্রাম। জানা গিয়েছে নবগ্রামের কিরীটেশ্বরী অঞ্চলের বাগমারা গ্রামে রাস্তার ধারে জেলা পরিষদের তরফে গার্ড ওয়াল করা ছিল।
সেই গার্ড ওয়ালের অনেকটা অংশ জেসিবি দিয়ে কেটে ফেলা হচ্ছিল বলে অভিযোগ। মাটি পাচারকারীদের এই কাজে সহযোগিতা করছিল ইট ভাটার মালিকরা। স্থানীয়রা বাধা দিতে দুই পক্ষের মধ্যে মারামারি বেধে যায়। দুই পক্ষের সংঘর্ষে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



