গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Sports ওয়ানডে দলে ফিরলেন হেনরি, নেই উইলিয়ামসন

    ওয়ানডে দলে ফিরলেন হেনরি, নেই উইলিয়ামসন

    0
    79
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। সিরিজটি শুরু হবে আগামী ১৬ নভেম্বর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। তবে দলে নেই তারকা ব্যাটসম্যান এবং প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন।

    অন্যদিকে, ওয়ানডে দলে ফিরছেন অভিজ্ঞ পেসার ম্যাট হেনরি, যিনি ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই ওডিআই মিস করেছিলেন পেশির চোটের কারণে। বর্তমানে তিনি নির্ধারিত পুনর্বাসন ও কন্ডিশনিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এই পেস বোলার।নিউজিল্যান্ডের জন্য আরেক সুখবর ব্লেয়ার টিকনারের দুর্দান্ত ফর্ম। ইংল্যান্ডের বিপক্ষে পরপর দুই ম্যাচে ম্যাচসেরা পারফরম্যান্স করে তিনি জায়গা পাকা করেছেন স্কোয়াডে। ওয়েলিংটনে শেষ ম্যাচে ব্যাট হাতেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই সেন্ট্রাল স্ট্যাগস পেসার, যা নিউজিল্যান্ডকে ইতিহাসে মাত্র দ্বিতীয়বার ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজ জয়ে সহায়তা করে।দলে পেস আক্রমণে আরও আছেন জ্যাকব ডাফি, জ্যাক ফক্স, কাইল জেমিসন ও নাথান স্মিথসহ ছ’জন বোলার। স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন অধিনায়ক মিচেল স্যান্টনার, সঙ্গে থাকবেন মাইকেল ব্রেসওয়েল ও রাচিন রবীন্দ্র।

    কিউই কোচ রব ওয়াল্টার টিকনারের পারফরম্যান্সে দারুণ সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন,ইংল্যান্ডের বিপক্ষে টিকনার যা করেছে, তার চেয়ে বেশি কিছু চাওয়া যায় না। তার গতি ও বাউন্স প্রতিপক্ষের জন্য ভয়ানক ছিল। কঠিন সময়ে সে যেভাবে পারফর্ম করেছে, সেটা তার পরিশ্রমেরই ফল।