মুখ্যমন্ত্রীর লন্ডন সফর আনন্দের : রাজ্যপাল 

0
112
ছবি সৌজন্যে : নিজস্ব
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের লন্ডন সফর আনন্দের বিষয়। এমনই মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
তিনি বলেছেন, লন্ডন থেকে পশ্চিমবঙ্গ-র মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে, বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-এ বক্তৃতা দেওয়া জন্য যা একাধারে গর্বের ও অহংকারের। একইসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি পশ্চিমবঙ্গকে আবারও বিশ্বের দরবারে তুলে ধরার জন্য অস্কফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী বক্তৃতা দেবেন। রাজ্যপালের আরও মন্তব্য, পশ্চিমবঙ্গের রিপ্রেসেন্টেটিভ হিসেবে মুখ্যমন্ত্রী এই সফর ভারত তথা পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্যের মেয়াদ শেষ হওয়া নিয়ে রাজ্যপালের মন্তব্য আগামীদিনে উপাচাৰ্য হিসাবে কাকে রাখা হবে তা সময়ের সঙ্গে জানানো হবে।