
এসআইআরের বিরোধিতায় এবার ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে মতুয়া মহাসংঘের মমতাবালা ঠাকুরপন্থীরা অনশনে বসেছেন। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের ডাকে এই অনশন হলেও তিনি এই মুহূর্তে বাইরে থাকায় ভার্চুয়ালি অনশনের সূচনা করেছেন।
এসআইআর-র কারণে ১ কোটিরও বেশি মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন, এই অভিযোগ এনে শনিবারই বড়মা বীণাপানি দেবীর ঘরের সামনে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছিলেন মমতাবালা ঠাকুর।
এদিকে মমতাবালা ঠাকুর অনশন মঞ্চে না থাকায় তাঁকে পাল্টা আক্রমণ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর। তিনি বলেছেন মমতাবালা ঠাকর রণে ভঙ্গ দিয়ে বাংলাদেশি, রোহিঙ্গাদের অনশনে বসিয়েছেন।









