গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National রাষ্ট্রপতির দরবারে এসআইআর-এ আতঙ্কিত মতুয়ারা

    রাষ্ট্রপতির দরবারে এসআইআর-এ আতঙ্কিত মতুয়ারা

    0
    50
    ছবি সৌজন্যে : এক্স
    এসআইআর আতঙ্কে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ মতুয়াদের একাংশ। বুধবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে যান তাঁরা। রাষ্ট্রপতির হাতে তুলে দেন তাঁদের অভিযোগ পত্র।
    সেখানেই অভিযোগ করা হয়েছে, বেছে বেছে এসআইআরে মতুয়াদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে। পাশাপাশি মতুয়াদের ভবিষ্যৎ, মতুয়াদের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন-সহ বেশ কিছু বিষয়ের উল্লেখও করা হয়েছে সেই চিঠিতে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে এসআইআর শুরু রাজনৈতিক চক্রান্ত বলেই বারবার দাবি করেছে শাসকদল তৃণমূল।
    যদিও বিজেপির তরফে তাঁদের বারবার আশ্বাস দেওয়া হয়েছিল, যে চিন্তার কোনও কারণ নেই। তাই বুধে শান্তনু ঠাকুরকে সঙ্গে নিয়েই রাষ্ট্রপতির দ্বারস্থ হন মতুয়ারা।