মুখ্যমন্ত্রীর সভার পাল্টা ঠাকুরবাড়িতে মতুয়াদের বিক্ষোভ

0
69
ছবি সৌজন্যে : নিজস্ব

বনগাঁয় যখন সভা, মিছিল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তাঁর বিরুদ্ধেই প্রতিবাদে সামিল হয়েছেন মতুয়াদের একাংশ।

হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ঠাকুরনগরে ঠাকুরবাড়ির নাটমন্দিরে ধিক্কার সভা করেছেন শান্তনু ঠাকুর ঘনিষ্ঠ মতুয়ারা। বিক্ষোভকারীদের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে মন্তব্য করলেও এখনও পর্যন্ত ক্ষমা চাননি।

ঠাকুরবাড়িতে এলে বিক্ষোভের মুখে পড়তে পারেন বলে এখানে আসেননি। অন্যদিকে সুব্রত ঠাকুর ঘনিষ্ঠ মতুয়ারা ক্যাম্প করে সিএএ ফর্ম বিলি করেছেন।