মরিশাস ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার : মোদী 

0
248
ছবি সৌজন্যে : এক্স
মরিশাস ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার। পোর্ট লুইসে মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলামের সঙ্গে যৌথ বিবৃতিতে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী বলেছেন, গ্লোবাল সাউথ, ভারত মহাসাগর, অথবা আফ্রিকা মহাদেশ হোক মরিশাস ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার। ১০ বছর আগে, মরিশাসে ভিশন সাগর – অঞ্চলের সকলের জন্য নিরাপত্তা এবং প্রবৃদ্ধি – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। দু’দেশ এই সমগ্র অঞ্চলের স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য সাগর ভিশন নিয়ে এসেছে। গ্লোবাল সাউথের জন্য ভারতের ভিশন হবে – মহাসাগর – অঞ্চল জুড়ে নিরাপত্তা এবং প্রবৃদ্ধির জন্য পারস্পরিক এবং সামগ্রিক অগ্রগতি। প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, প্রধানমন্ত্রী নবীন চন্দ্র রামগুলাম এবং তিনি ভারত-মরিশাস অংশীদারিত্বকে বর্ধিত কৌশলগত অংশীদারিত্ব’র মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে মরিশাসে নতুন সংসদ ভবন নির্মাণে সহযোগিতা করবে ভারত।
এটি গণতন্ত্রের জননীর কাছ থেকে মরিশাসের জন্য একটি উপহার হবে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিশাসের জাতীয় দিবসে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।