রাহুলকে ‘ভোট বয়কটের’ আবেদন মৌসমের

0
170
ছবি সৌজন্যে : নিজস্ব
এসআইআর-র সম্পূর্ণ কাজ শেষ না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট বয়কটের আহ্বান জানিয়ে রাহুল গান্ধীকে অনুরোধ করেছেন কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূর।
তাঁর দাবি, এসআইআর-র প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে, রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক অ্যাডজুডিকেশন বা বিবেচনাধীন ভোটার রয়েছেন মুর্শিদাবাদ এবং মালদায়। কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূরের দাবি, এর ফলে অবাধ এবং স্বচ্ছ নির্বাচন হওয়া কার্যত অসম্ভব। দুই জেলায় বিবেচনাধীন ভোটাররা যত দিন না ভোটার হিসাবে গণ্য হচ্ছেন, তত দিন ভোট না-করার পক্ষপাতী প্রাক্তন সাংসদ। তিনি জানান, প্রয়োজনে ভোট বয়কট করবে কংগ্রেস।
এ ব্যাপারে কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে আবেদন জানাবেন তিনি। যদিও সদ্য তৃণমূল থেকে ফের কংগ্রেসে ফিরে আসা মৌসমের এই মন্তব্যের প্রেক্ষিতে নিজের অবস্থান স্পষ্ট করেননি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।