গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Malda মালদায় প্রচারে মৌসম-রহিম বক্সি-র তাল ঠোকাঠুকি

    মালদায় প্রচারে মৌসম-রহিম বক্সি-র তাল ঠোকাঠুকি

    0
    121
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    মৌসম বেনজির নূরকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেছেন আব্দুল রহিম বক্সি। নিজের গায়ে নিজেই থুতু ফেলছেন বলে পাল্টা বিঁধেছেন মৌসম বেনজির নূর।

    ভোট প্রচারে তৃণমূলের বিদায়ী বিধায়ক আব্দুল রহিম বক্সি। তাঁর কথায় মৌসম বেনজির নূর বিশ্বাসঘাতক। তিনি বরকত গনিখান চৌধুরি সহ কংগ্রেস কর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাঁদের মুখে চুনকালি মাখিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে মেয়ের মত স্নেহ করতেন। কিন্তু মৌসম বেনজির নূর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করে ফের কংগ্রেসে ফিরেছেন। তাঁর কথায় মানুষ রাজ্যসভার সাংসদ কোটার ৩০ কোটি টাকার হিসেব বুঝে নেবে। পাল্টা আক্রমণ করে মৌসম বলেছেন আব্দুল রহিম বক্সি আরএসপি করতেন। আরএসপির মালদা জেলা পরিষদ সদস্য ছিলেন। বিধায়ক ছিলেন। কিন্তু রহিম বক্সির দম নেই পুরনো দলে ফিরে যাওয়ার।

    সাংসদ কোটার টাকা তৃণমূলে কীভাবে খরচ হয় তা তিনি ভালো করেই জানেন। আসলে রহিম বক্সি নিজের গায়ে নিজেই থুতু ফেলছেন।