সবাই সুখী ও সুস্থ থাকুক গরমে কাহিল উত্তর ভারত

0
184
GARAME KAHIL UTTAR BHARAT
GARAME KAHIL UTTAR BHARAT

অত্যধিক গরমে খুব খারাপ অবস্থা দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে। দিল্লির পাশাপাশি গরমে নাজেহাল পঞ্জাব, হরিয়ানা এবং চন্ডীগড়ও।

বিহার, ঝাড়খণ্ড, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড় এবং উত্তরাখণ্ডেও গরমের দাপট রয়েছে। আগামী ২০ জুনের আগে এই দাবদাহ থেকে স্বস্তি মিলবে না বলে জানা গিয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২০ জুন পর্যন্ত গরমের দাপট থেকে নিস্তার পাবে না পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড় ও দিল্লি, এই সময়ে গরমের দাপট অনুভূত হবে বিহারেও। ১৮ জুন, মঙ্গলবার জম্মু, হিমাচল প্রদেশ, পঞ্জাব, রাজস্থান, বিহার এবং ঝাড়খণ্ডেও অত্যধিক গরম বজায় থাকবে। কেরলে বর্ষা প্রবেশ করলেও, তা এখনও উত্তর ভারতে প্রভাব ফেলেনি। যে কারণে শুদ্ধ-গরম পশ্চিমা বায়ু পরিষ্কার আকাশে দেশের পূর্বাংশের দিকে এগিয়ে চলেছে। ফলে সমতলভূমির বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। হিমাচলেও তাপমাত্রা অনেকটাই বেড়েছে।