
দোল পর্ণিমা এবং হোলি উপলক্ষ্যে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলার প্রতিটি মানুষের জীবন শান্তি-সম্প্রীতি-ভালোবাসার রঙে রাঙিয়ে উঠুক, বাংলায় মানুষে মানুষে যে ভালোবাসার বন্ধন তা আরও সুদৃঢ় হোক।
শুভেচ্ছা বার্তা তার কথা ও সুরে রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেনের কণ্ঠে দোলপূর্ণিমা নিয়ে একটি গান পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী।নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল গানের ভিডিওতে দেখা গিয়েছে একে অন্যকে কীভাবে রঙ বেরঙয়ের রঙে রাঙিয়ে দিচ্ছে। পলাশ ফুল, ডাঙ্গিয়া নৃত্য, আদিবাসী জনজাতির নৃত্য, ছোট ছোট ছেলেমেয়ে, কিশোর, কিশোরী, যুবক, যুবতীদের রঙের উৎসবে মাতোয়ারা হয়ে ওঠে, সবই রয়েছে ওই মিউজিক ভিডিওতে।
এক্স হ্যান্ডেল পোস্টে হোলি ও দোলের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হোলির মুগ্ধকর বৈচিত্র্যময় রঙ আমাদের চেতনায় গভীরভাবে প্রবাহিত হোক এবং সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করুক, বার্তায় লিখেছেন রাজ্যপাল।
