গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk বিএসপি নেতা খুনের নেপথ্যে স্ট্যালিন সরকার : মায়াবতী

    বিএসপি নেতা খুনের নেপথ্যে স্ট্যালিন সরকার : মায়াবতী

    0
    136
    Stalin government behind the murder of BSP leader  Mayawati
    Stalin government behind the murder of BSP leader Mayawati
    তামিলনাড়ুর বহুজন সমাজ পার্টির প্রধানকে খুনের নেপথ্যে এমকে স্ট্যালিন সরকারের ভূমিকা রয়েছে। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। 
    শুক্রবার কে আর্মস্ট্রংকে চেন্নাইয়ের বাড়ির সামনে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।এরপরই চেন্নাইয়ের পথে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিএসপি কর্মী-সমর্থকরা। উঠেছে আততায়ীদের গ্রেফতারির দাবিও। অন্যদিকে, ভাইপো আকাশ আনন্দকে নিয়ে মায়াবতী তামিলনাড়ু গিয়েছেন প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে। সেখানে উপস্থিত থাকা দলীয় কর্মীদের বার্তা দিতে গিয়েই মায়াবতী বলেছেন, তামিলনাড়ুর আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে। কে আর্মস্ট্রংয়ের খুনের ঘটনা থেকেই সেটা স্পষ্ট। এখনও মূল অভিযুক্ত গ্রেফতার হয়নি। তামিলনাড়ু সরকার যদি ন্যায়বিচার করতে না পারে তাহলে সিবিআইকে তদন্তভার দেওয়া হোক। সেটা যদি না হয়, তার অর্থ এই খুনের নেপথ্যে রাজ্য সরকারেরও ভূমিকা রয়েছে।