
খিদিরপুরের অরফ্যানগঞ্জ মার্কেটের আগুন লাগার পিছনে মেয়র ফিরহাদ হাকিমের মদত রয়েছে। নদিয়ার কালীগঞ্জে প্রচারে গিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি আরও বলেছেন, প্রশাসনের মদত রয়েছে মার্কেটের ওই জমি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার জন্য, তবে তিনি তা হতে দেবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন। শুভেন্দুর আরও মন্তব্য, তিনি মঙ্গলবার খিদিরপুরের অরফ্যানগঞ্জ মার্কেট পরিদর্শনে যাবেন এবং তারপর যা ব্যবস্থা নেওয়ার তিনি তা করবেন।
এদিকে, খিদিরপুরে অরফ্যানগঞ্জ মার্কেটের আগুন লাগার ঘটনায় ভস্মীভূত দোকান এলাকা ঘুরে দেখলেন ও জমি হাঙরদের কাছে না যায় খিদিরপুর বাজারের জমি তা নিশ্চিত করতে হবে তা এলাকার মানুষকে সচেতন করে জানালেন সিপিএম-র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
