
পুজোর মুখে রাস্তার হাল দেখতে গিয়ে হরিদেবপুরে বাসিন্দাদের প্রশ্নের মুখে পড়েছেন মেয়র ফিরহাদ হাকিম। গাড়ি থামিয়েই এক মহিলা মেয়রকে সরাসরি প্রশ্ন করেছেন বাঁকুড়া, পুরুলিয়ার রাস্তা কত ভাল অথচ কলকাতার রাস্তার হাল এত খারাপ কেন।
তাঁরা আরও বলেছেন গড়িয়াহাট উড়ালপুলের অবস্থা দেখুন। পুজো এলে রাস্তা সারান, তারপরে যেই কে সেই। স্থানীয়দের প্রশ্নের মুখে মেয়রের আশ্বাস পুজোর আগেই রাস্তা মেরামতি হয়ে যাবে। কিন্তু মেয়রের আশ্বাসেও আশ্বস্ত হতে পারেন নি তারা। সরাসরি বলেছেন গেল পুজোয় সময় যা ছিল, এখনও তাই রয়েছে। এই রাস্তা নয় এই অবস্থা। রাস্তার কাজ হতেই পারে। আবার ১-২ মাস পরে আবার রাস্তা খারাপ হলে, আবার সামনের বছর পুজোর সময় ঠিক হবে। এই বিষয়টা খেলার রাখতে বলেছেন। অভিযোগ শুনে ফিরহাদ হাকিম বলেছেন হেভি ডেনসিটি রেন আসছে, রাস্তাগুলো খারাপ হয়ে যাচ্ছে।
রাস্তাগুলো খারাপ হয়ে যাচ্ছে। যেখানে যেখানে সমস্যা রয়েছে, সেগুলো দেখা হচ্ছে।








