
কোমর জলে নেমে জলমগ্ন কলকাতার পরিস্থিতি খতিয়ে দেখেছেন মেয়র ফিরহাদ হাকিম। ছাতা দিয়ে সাফ করেছেন নালার জঞ্জাল। ৭৮ সালের পর এমন দুর্যোগ আগে কখনও দেখেননি বলে প্রতিক্রিয়া দিয়েছেন।
মঙ্গলবার সকালে নিজের এলাকা চেতলায় ছাতা দিয়ে রাস্তায় জমা নোংরা পরিষ্কার করেছেন মেয়র ফিরহাদ হাকিম। বলেছেন এভাবে রাস্তায় আবর্জনা ফেললে ড্রেন বন্ধ হয়ে যায় এবং প্রবল বৃষ্টি হলে জল যাওয়ার জায়গা থাকে না। কোমর সমান জলে নেমে নিজেই তদারকি করেছেন পুরসভার কাজ। কাজেই আরও জল জমে যায়। তবে তিনি আশাবাদী, আর বৃষ্টি না হলে বাত ১০টার মধ্যে জল নেমে যাবে কলকাতার রাস্তা থেকে। এমন পরিস্থিতির জন্য বিরোধীরা কলাকাত পুরসভাকে আক্রমণ করতেই ফিরহাদ হাকিম বলেছেন এটা অস্বাভাবিক পরিস্থিতি। প্রকৃতির সঙ্গে লড়াই করার ক্ষমতা পুরসভার নেই।
মেয়র আরও বলেছেন এরকম। মেঘভাঙা বৃষ্টি তিনি কোনওদিন কলকাতায় দেখেননি। ছোট থেকে কলকাতায় বড় হয়েছেন। খবরের কাগজে পড়েছেন উত্তরাখণ্ড, কাশ্মীরে এভাবে বৃষ্টি হয়। কিন্তু কলকাতায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি আগে হয়নি।
