বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের বাড়িতে মেয়র, তোপ সুকান্ত-র

0
72
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত একবালপুরের বাসিন্দা জিতেন্দ্র সিংয়ের বাড়িতে গিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।
দুই ছেলের পড়াশোনার দায়িত্ব এবং পরিবারের একজনের চাকরির আশ্বাস দিয়েছেন মেয়র। মঙ্গলবার রাস্তায় জমা জলের মধ্যেই ঘরের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হন জিতেন্দ্র। জলের মধ্যে খোলা তার থেকেই দুর্ঘটনা ঘটে বলে দাবি পরিবারের। সিইএসসি বিরুদ্ধে অভিযোগ তুলেছে পরিবার। এদিকে বেহালার পূর্বপাড়ার আরেক যবকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। বছর ২৪-র শুভ প্রামাণিক মতিলাল গুপ্ত রোডে একটি প্লাস্টিকের কারখানায় কাজ করতেন। অফিসে জেনারেটর সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। দ্রুত তাঁকে বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সেখানেও গিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রীকে কচুপাতা বলে আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেছেন কচুপাতায় যেমন জল পড়লে জল ধরে না। মুখ্যমন্ত্রীরও একই অবস্থা হয়েছে। এত মৃত্যুর পরেও তাঁর কিছুই গায়ে লাগে না। মুখ্যমন্ত্রী শুধু পদে বসে আছেন, আর তার পরিবার কেউ কোটিপতি হবে, ৩৫ টা প্লটের মালিক হবেন। সব দোষ সিইএসসির ঘাড়ে চাপিয়ে নিজেকে দায়মুক্ত করতে চাইছেন মুখ্যমন্ত্রী। তথৈবচ মেয়র। বৃষ্টি না হলে কাজ করে না পুরসভা। নিকাশির কাজ হয় না।
জলাভূমি ভরাট করে বহুতল হয়েছে। তাঁর অভিযোগ মুখ্যমন্ত্রী এবং তাঁর পরিবারই তো আদিগঙ্গার পাড় দখল করে বসে আছেন। কলকাতার জল নামবে কোথা থেকে, প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার।