গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports পিএসজির সঙ্গে আইনি লড়াইয়ে এমবাপ্পে

    পিএসজির সঙ্গে আইনি লড়াইয়ে এমবাপ্পে

    0
    125
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বিশ্বকাপজয়ী ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে তার প্রাক্তন ক্লাব পিএসজির বিরুদ্ধে বেতন সংক্রান্ত বিরোধ নিয়ে আইনি লড়াইয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছেন।বিশ্বকাপজয়ী ফরওয়ার্ড দাবি করছেন, পিএসজি তার ৫৫ মিলিয়ন ইউরো অর্থাৎ ৬১ মিলিয়ন ডলার বকেয়া বেতন পরিশোধ করেনি। এরই পরিপ্রেক্ষিতে তার আইনজীবীরা প্যারিসের আদালতের শরণাপন্ন হয়েছেন।আইন বিশেষজ্ঞ থমাস ক্লে জানিয়েছেন ,এমবাপে ইতিমধ্যে পিএসজির ব্যাংক অ্যাকাউন্ট থেকে বকেয়া অর্থ জব্দের প্রাথমিক অনুমোদন পেয়েছেন। ক্লাবের একাধিক ব‍্যাংক হিসাব আটক করা হয়েছে।

    এ নিয়ে ২৬ মে আদালতে শুনানি হবে।এদিকে ফরাসি তারকা এমবাপ্পের আইনজীবী দেলফিন ভারেহেডেন বলেছেন, ‘এই ঘটনা এক বছরের বেশি সময় ধরে চলেছে। শান্তিপূর্ণভাবে মীমাংসার চেষ্টা করতে এক বছরের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।কিন্তু এখনো বকেয়া ৫৫ মিলিয়ন ইউরো পরিশোধ করা হয়নি। তাই এবার আক্রমণাত্মক পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।ভারেহেডেন আরো জানিয়েছেন, ফরাসি ক্রীড়ামন্ত্রীকে বিষয়টিতে হস্তক্ষেপ করতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, ফরাসি ফুটবল ফেডারেশনের আপিল কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হবে, যেখানে এমবাপের আবেদন খারিজ করা হয়েছিল।তাদের দাবি, পিএসজি যদি বেতন দিতে ব্যর্থ হয়, তাহলে ক্লাবটির চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণের লাইসেন্স বাতিল হতে পারে।

    পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, তারা এখনও বন্ধুত্বপূর্ণ সমাধান চায়। তবে ক্লাবটি এমবাপ্পের আইনি পদক্ষেপকে অযৌক্তিক আখ্যা দিয়ে বলেছে, তবে এমবাপ্পে কেন সরাসরি শ্রম আদালতে যাচ্ছেন না, তা বোধগম্য নয়। এর আগে ২০২৩ সালের অক্টোবরে ফ্রেঞ্চ লিগ আপিল কমিশন পিএসজিকে এমবাপের বকেয়া বেতন দিতে নির্দেশ দিয়েছিল। এমবাপ্পের দাবি, তার তিন মাসের বেতন ও একটি আনুগত্য বোনাসের শেষ কিস্তি দেওয়া হয়নি।উল্লেখ্য, গত গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপ্পে। তার আগেই পিএসজির সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে।