গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Sports অ্যাঙ্কেলে চোট পেয়েছেন এমবাপে

    অ্যাঙ্কেলে চোট পেয়েছেন এমবাপে

    0
    353
    ছবি সৌজন্যে : এক্স

    গোল করার পরপরই পায়ের সমস্যা নিয়ে মাঠ ছেড়ে যান কিলিয়ান এমবাপে। ম্যাচ শেষে জানা যায়, অ্যাঙ্কেলের সমস্যায় ভুগছেন তিনি। রিয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সো যদিও এই ফরোয়ার্ডের অবস্থা নিয়ে নিশ্চিত কিছু বলতে পারেননি।

    এর আগে সান্তিয়াগো বের্নাবেউয়ে ভিয়ারেয়ালের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে রেয়াল। ভিনিসিউস জুনিয়রের জোড়া গোলের পর ৮১ মিনিটে তৃতীয় গোলটি করেন এমবাপে।ব্রাহিম দিয়াসের পাস পেয়ে ডান পায়ের শটে গোল খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড। ক্লাব ও জাতীয় দলের হয়ে ক্যারিয়ারে সর্বোচ্চ টানা ৯ ম্যাচে গোল করার কীর্তি গড়লেন এই তারকা।তবে দু’ মিনিট পরই চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এমবাপে। তার জায়গায় নামেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শাবি আলোন্সো জানিয়েছেন, কিছুটা অস্বস্তি আছে এমবাপের।এবারের আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে ফ্রান্স।

    আগামী শুক্রবার তারা মুখোমুখি হবে আজারবাইজানের। তিন দিন পর দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আইসল্যান্ড। ডি গ্রুপে প্রথম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স।চলতি সিজনে ক্লাব ফুটবলে ১০ ম্যাচ খেলেই ১৪ গোল করা এমবাপে মাঠের বাইরে ছিটকে গেলে, রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের জন্য অনেক বড় ধাক্কা।