গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home Sports জাতীয় দলে ফিরছেন এমবাপে

    জাতীয় দলে ফিরছেন এমবাপে

    0
    158
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    নেশনস লিগের গ্রুপ পর্বে কিলিয়ান এমবাপেকে ছাড়াই খেলতে নেমেছিল ফ্রান্স। কিন্তু তিনি জাতীয় দলের জার্সিতে ফিরছেন মার্চে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে। এমনটাই জানিয়েছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ে দেশম।

    ফরাসি ক্রীড়া পত্রিকাকে এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি। বলেছেন,এমবাপের ব্যক্তিগত জীবনে ও ক্যারিয়ারে জটিল একটা সময় কেটেছে, তারপরও সে ফ্রান্স দলের অবিচ্ছেদ্য অংশ। এমবাপে পুরো ফিটনেস ফিরে পেয়েছে, এবং মাঠেই তার প্রমাণ দেখতে পাচ্ছেন, এবং এমবাপের নিজের চিন্তাভাবনাতেও বিষয়গুলো পরিষ্কার।সেইসঙ্গে আগের দুই আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে এমবাপেকে দলে না রাখার কারণও ব্যাখ্যা করেছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ে দেশম। আলাদা করে বলেছেন, পিএসজির ছেড়ে গত গ্রীষ্মে এমবাপের রিয়ালে যোগ দেওয়ার কথা।নতুন ঠিকানায় মানিয়ে নিতে যথেষ্ট সময় দেওয়ার ভাবনাও তাকে জাতীয় দলে না নেওয়ার অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন কোচ।ফ্রান্স জাতীয় দলের হয়ে এরই মধ্যে ৮৬ ম্যাচ খেলে ফেলেছেন এমবাপে।তারুণ্যেই পেয়ে গেছেন বিশ্বকাপ জয়ের স্বাদ।উল্লেখ্য ফ্রান্সের জার্সিতে ৮৬ ম্যাচে ৪৮ গোল করেছেন এমবাপে।তারুণ্যেই পেয়ে গেছেন বিশ্বকাপ জয়ের স্বাদ।

    প্রাথমিকভাবে রিয়াল মাদ্রিদে সমস্যা হলেও ২৬ বছরের মহাতারকা ইতিমধ্যে ছন্দ ফিরে পেয়েছেন। চলতি সিজনে সব প্রতিযোগিতা মিলে ৩৫ ম্যাচে মোট ২৩ গোল করেছেন।চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর যোগ্যতা অর্জন পর্বে ম্যানচেস্টার সিটির সিটির বিরুদ্ধেও গোল করেছিলেন এমবাপে।