প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য, বিচলিত নন এমবাপ্পে

0
26
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে খেলবে ফ্রান্স। কিন্তু তার আগে ফ্রান্স মূল স্ট্রাইকারকে লক্ষ্য করে ঘৃণ্য আক্রমণ চালিয়েই যাচ্ছেন প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিল্লা।

প্যারাগুয়ের সংসদে দাঁড়িয়ে আমারিল্লা এমবাপ্পেকে অকথ্য ভাষায় গালি দেন। তবে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেছেন, এসব কথায় বিচলিত নন এমবাপ্পে।ঘটনার শুরু রাউন্ড অব ৩২-এ ফ্রান্স-প্যারাগুয়ের ম্যাচের পর। ম্যাচে এমবাপ্পের পেনাল্টিতে দেওয়া একমাত্র গোলে জয় পায় ফ্রান্স।ম্যাচের পর প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিলের সঙ্গে তর্ক হয় এমবাপ্পের। গিল হাত বাড়িয়ে দিলেও হাত মেলাননি এমবাপ্পে। এতেই চটেছেন আমারিল্লা। খেলার মাঠকে রাজনীতিতে টেনে এনে তিনি এমবাপ্পেকে লক্ষ্য করে কুৎসিত বর্ণবাদী মন্তব্য করেন।প্যারাগুয়ের বিরোধী দল লিবারেল পার্টির এই সিনেটর তার এক্স একাউন্টে এমবাপ্পেকে,ঔপনিবেশিক ক্যামেরুনীয়, অহংকারী, বর্বর-সহ বিভিন্ন অকথ্য গালি দেন। ম্যাচ শেষে প্যারাগুয়ের খেলোয়াড়দের এমবাপ্পেকে আঘাত করা উচিত ছিল বলেও উল্লেখ করেন তিনি। এমবাপ্পেও ছেড়ে কথা বলেননি। মাঠের মতো  সোশ্যাল মিডিয়ায়ও তিনি আক্রমণাত্মক।

নিজের একাউন্টে সিনেটর আমারিল্লাকে ,ঘৃণ্য নারী এবং পদের অযোগ্য বলে আখ্যায়িত করে এমবাপ্পে লিখেছেন, আপনি প্যারাগুয়ের প্রতিনিধিত্ব করেন না।জবাবে আমারিল্লা এমবাপ্পের বিরুদ্ধে লিঙ্গভিত্তিক সহিংসতা ছড়ানোর অভিযোগ এনে মামলা করার হুমকি দিয়েছেন।