গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports লা লিগায় এমবাপের মাইলফলক

    লা লিগায় এমবাপের মাইলফলক

    0
    97
    ছবি সৌজন্যে : এক্স

    চোটের কারণে প্রায় এক মাস পর লেভান্তের বিপক্ষে মাঠে ফিরেই গোলের দেখা পেলেন কিলিয়ান এমবাপ্পে। এর মধ্যে দিয়ে লা লিগায় দ্রুততম ৫০ গোলের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি।

    এই শতাব্দীতে শুধু পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোই তার চেয়ে দ্রুত এই মাইলফলক স্পর্শ করতে পেরেছেন।এই রেকর্ড গড়তে রিয়াল মাদ্রিদের হয়ে ফরাসি সুপারস্টারের লেগেছে মাত্র ৫৩ ম্যাচ।  সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলের জয়ে পেনাল্টি থেকে নিজের ৫০তম লা লিগা গোলটি করেন এমবাপ্পে।লেভান্তের বিপক্ষে ম্যাচের ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে। এরপর আসেনসিও গোল করে জয় নিশ্চিত করেন। এই জয়ে লিগ টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার থেকে মাত্র এক পয়েন্ট পেছনে রইল রিয়াল। ম্যাচ শেষে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া এমবাপ্পের প্রশংসা করে বলেছেন, এমবাপ্পে আমাদের নেতা। হাঁটুর ব্যথা থাকা সত্ত্বেও দলকে সাহায্য করতে মাঠে নামতে চেয়েছে। এমন মানসিকতা একজন স্বাভাবিক নেতারই পরিচয়।এর আগে ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে যোগ দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ৫১ ম্যাচেই ৫০ গোল করেছিলেন। দ্রুততম ৫০ লা লিগা গোলদাতার তালিকায় এই দুজনের পর আছেন লুইস সুয়ারেজ ৫৯ ম্যাচ, রাদামেল ফালকাও ৬৪, রবার্ট লেভানডোভস্কি ৭৮ ও নেইমার ৮৪ ম্যাচ।

    রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় ২৯২ ম্যাচে রেকর্ড ৩১১ গোল করেছেন, যা এখনো কেউ ভাঙতে পারেনি।২০২৪ সালে পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দেওয়া এমবাপ্পে অল্প সময়েই নিজেকে স্প্যানিশ লিগে প্রতিষ্ঠিত করে ফেলেছেন।