
ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে ব্রেন্ডন ম্যাককালামকে। চার বছর দায়িত্ব থাকার পর বরখাস্ত হলেন প্রাক্তন নিউজিল্যান্ডের তারকা ওপেনার
এ তথ্য জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড,ইসিবি।ঠিক দু’ সপ্তাহ আগেই বেন স্টোকস সবাইকে চমকে দিয়ে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা করেছিলেন। আর এবার ম্যাককালামের এই বিদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যবনিকা ঘটল ইংল্যান্ড ক্রিকেটের বহুল আলোচিত বাজবল অধ্যায়ের।তবে কিউই এই কিংবদন্তি টেস্টের দায়িত্ব হারালেও ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের কোচ হিসেবে নিজের কাজ চালিয়ে যাবেন।মূলত সাম্প্রতিক সময়ে টেস্ট দলের টানা ব্যর্থতা এবং মাঠের বাইরের কিছু অনাকাঙ্ক্ষিত বিতর্কের জের ধরেই টেস্ট দল থেকে তাঁকে সরিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।অবশ্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকরা পুরুষ দলের সার্বিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নিলেও, নিজের পজিশন ধরে রাখছেন ক্রিকেট ডিরেক্টর রব কি।
বিদায়ের পর ম্যাককালাম বলেছেন, টেস্ট দলকে কোচিং করানো ভীষণ উপভোগ করেছেন এবং একসঙ্গে যা অর্জন করেছেন, তা নিয়ে গর্বিত। অনেক অসাধারণ মুহূর্ত ছিল, আবার কিছু কঠিন সময়ও গেছে।
