প্রজ্বলকে শোকজ নোটিস বিদেশমন্ত্রকের 

0
207
Foreign Ministrys condolence notice to Prajal
Foreign Ministrys condolence notice to Prajal
অশ্লীল ভিডিওকাণ্ডে এবার প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি প্রজ্বল রেভান্নাকে শোকজ নোটিস দিয়েছে বিদেশমন্ত্রক। এমনটাই সূত্রের খবর।
গত মাসে অশ্লীল ভিডিওকাণ্ড প্রকাশ্যে আসার পর হাসান কেন্দ্রের সাংসদ, তাঁর কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে জার্মানি পালিয়ে যান বলে খবর। এখন তিনি কোথায় আছেন, তা কেউ জানে না। এই অবস্থায় তাঁর কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দাামাইয়া। এরপরই কেন্দ্রের পক্ষ থেকে শোকজ নোটিস জারি করা হয়েছে। সূত্রের খবর, পাসপোর্ট আইন, ১৯৬৭-র অধীনে প্রজ্বল রেভান্নার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার জন্য প্রস্তুতি নিচ্ছে বিদেশমন্ত্রক।এদিকে শুক্রবার    কর্নাটকের মুখ্যমন্ত্রী  সিদ্দারামাইয়া বলেছেন, তাঁর মনে হয় প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া নিজেই প্রজ্জ্বল রেভান্নাকে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছেন। এখন তিনি যে চিঠি লিখছেন তা শুধুমাত্র ভোটের মুখে জনগণের সহানুভূতি আদায়ের জন্য।উল্লেখ্য, অভিযুক্ত জেডিএস সাংসদকে পুলিশের কাছে আত্মসমর্পনের বার্তা দিয়ে খোলা চিঠি লিখেছিলেন এইচডি দেবেগৌড়া।