‘সংখ্যালঘুদের নিরাপত্তা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব’

0
97
ছবি সৌজন্যে : এক্স

হিন্দুদের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। বিবৃতি দিয়ে মহম্মদ ইউনূসের সরকারকে দায়িত্ব মনে করিয়ে দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের সম্পত্তি ও ধর্মীয়স্থানগুলোর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে অন্তর্বর্তী সরকারকেই। খুন, অগ্নি সংযোগ, হিংসার ঘটনাকে রাজনৈতিক রঙ না দিয়ে যথাযথ তদন্ত করুক বাংলাদেশ। শেখ হাসিনার পতনের পর পদ্মাপাড়ে লাগাতার নিপীড়নের শিকার হচ্ছেন হিন্দ-সহ অন্যান্য সংখ্যালঘুদের। একাধিক রিপোর্টে সেই তথ্য উঠে এসেছে।

কিন্তু হামলা, অত্যাচারের সমস্ত অভিযোগই কার্যত অস্বীকার করেছে ইউনূস প্রশাসন।