
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পিএসএলভি রকেটের ৬৪তম উৎক্ষেপণেও দেখা দিল সমস্যা। অভিযানের তৃতীয় ধাপে যান্ত্রিক ত্রুটির কারণে যথাসময়ে কক্ষপথে স্থাপন করা গেল না কৃত্রিম উপগ্রহগুলিকে।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সোমবার সকাল ১০টা ১৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে পিএসএলভি-সি ৬২ রকেটে ১৫টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে। একই সঙ্গে মহাকাশে পাঠানো হয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও-এর তৈরি কৃত্রিম উপগ্রহ ‘অন্বেষা’কেও।
মহাকাশ থেকেই শত্রুর উপর কড়া নজরদারি করত সে। তবে অভিযান যে ব্যর্থ হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। বেলা প্রায় পৌনে ১১টা নাগাদ ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন বলেন, অভিযানের তৃতীয় ধাপে কিছু সমস্যা দেখা দিয়েছে, যে কারণে রকেটের গতিপথে বিচ্যুতি ঘটেছে। আমরা সব কিছু খতিয়ে দেখছি। শীঘ্রই অভিযান সম্পর্কে বিস্তারিত জানানো হবে।





