গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk সরকারি চাকরি ফেরালেন পদকজয়ী সরবজ্যোৎ

    সরকারি চাকরি ফেরালেন পদকজয়ী সরবজ্যোৎ

    0
    167
    Medalist Sarabjot returned to government service
    Medalist Sarabjot returned to government service
    সরকারি চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন প্যারিস অলিম্পিকে পদকজয়ী শুটার সরবজ্যোৎ সিং। হরিয়ানা সরকারের প্রস্তাব ফিরিয়ে ২২ বছরের শুটার বলেছেন, শুটিংই এখন তাঁর অগ্রাধিকার। 
    প্যারিসে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে মনু ভাকেরের সঙ্গে জুটি বেধে ব্রোঞ্জ পদক পেয়েছেন সরবজ্যোৎ সিং। ২২ বছরের শুটারের সাফল্যে খুশি হরিয়ানা সরকার তাঁকে রাজ্যের ক্রীড়া দফতরের ডেপুটি ডিরেক্টরের পদে নিয়োগ করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন অলিম্পিক পদকজয়ী। সরবজ্যোৎ সিং বলেছেন, চাকরিটা ভালই। তবে এখনই তাঁর চাকরি করার ইচ্ছা নেই। তিনি শুটিং নিয়ে আরও পরিশ্রম করতে চান। শুটিংই এখন তাঁর অগ্রাধিকার। পরিবারের সকলেও চাকরির প্রস্তাব গ্রহণ করতে বলেছিলেন। কিন্তু তিনি এখন শুধু শুটিং নিয়েই থাকতে চান। নিজের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কাজ করতে পারবেন না। তাই এখনও চাকরির প্রস্তাব গ্রহণ করতে পারছেন না।