গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata রয়‍্যাল বেঙ্গল কাপে মিডিয়া হাউস-সেলিব্রিটিদের ক্রিকেট

    রয়‍্যাল বেঙ্গল কাপে মিডিয়া হাউস-সেলিব্রিটিদের ক্রিকেট

    0
    50
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মিডিয়া হাউস, সেলিব্রিটিদের ক্রিকেটে রবিবার জমজমাট রয়‍্যাল বেঙ্গল কাপের শেষদিন। ৯ তারিখ থেকে চলা এই টুর্নামেন্টের শেষদিনে কার্যত চাঁদের হাট। বনি, জয়ী সহ সিনেমা, টেলিভিশনের পরিচিত-র মুখের ভিড়ে রয়্যাল বেঙ্গল কাপ অন্য মাত্রা পেয়েছে।

    সিটি কেবল নেটওয়ার্কের উদ্যোগে এই টুর্নামেন্টে বিভিন্ন মিডিয়া হাউসের পাশাপাশি সেলিব্রিটি দুর্গোৎসব কমিটির টিম ম্যাচে অংশ নিয়েছে। ঘনঘন চার, ছয়, মাঝেমধ্যে উইকেট পতন শীতের দুপুরে উষ্ণতা বাড়িয়েছে তপসিয়ার অর্কিড গার্ডেনে। প্রত্যেক টিমে ১৪ জন করে প্লেয়ার রয়েছেন। তাদের মধ্যে ৯ জন খেলায় অংশ নিয়েছেন।

    প্রত্যেক ম্যাচের পরে বেস্ট প্লেয়ার, ম্যান অফ দ্য ম্যাচ, বেস্ট ফিল্ডার এবং ওম্যান অফ দ্য ম্যাচ ক্যাটেগরিতে পুরস্কৃত করা হচ্ছে। মূলত দুটো টার্ফে খেলা হচ্ছে। যার একটি ইডেন অন্যটি লর্ডস। রবিবার টুর্নামেন্টের শেষ দিন। যেখানে সেলিব্রিটি ও মিডিয়া হাউসের ম্যাচ হয়েছে।