
ঠাকুর দেখতে বেরিয়ে বোনকে কটূক্তি করার প্রতিবাদ করায় মার খেলেন মেডিক্যাল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়ায় ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে মঙ্গলবার রাতে মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর সুমন সাহার মাসতুতো বোন ও তাঁর এক বন্ধু ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরে কয়েকজন তাঁদের উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করতে থাকে। তার প্রতিবাদ করায় ওই যুবকরা মারধর করে বলে অভিয়োগ। বোনের ফোন পেয়ে ঘটনাস্থলে গেলে চিকিৎসক সুমন সাহাকেও মারধর করা হয় বলে অভিযোগ।
খবর পেয়ে পুলিশ পৌঁছলেও ততক্ষণে এলাকা থেকে পালিয়েছে অভিযুক্তরা। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
