
উত্তরপ্রদেশে আইএস যোগে গ্রেপ্তার ডাক্তারি পড়ুয়া। অভিযুক্ত যুবকের নাম হরিশ আলি। বাড়ি সাহারানপুর জেলায়। তিনি বিডিএসের দ্বিতীয় বর্ষের ছাত্র। রবিবার মোরাদাবাদ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
জানা যাচ্ছে , ১৯ বছরের ওই যুবক ইন্টারনেট মাধ্যমে আইসিসের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। উত্তরপ্রদেশ পুলিশের জঙ্গিদমন শাখা এটিএস কর্তারা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরেই ভারতের নাশকতার ছক কষছে মধ্যপ্রাচ্যের এই কুখ্যাত জঙ্গি সংগঠনটি। এর জন্যে অনলাইন মাধ্যমে যুবকদের নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে।
অ্যাপ এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আইএসের উপভোক্তা হয় হরিশ। ভার্চুয়ালি জঙ্গি হওয়ার প্রাথমিক প্রশিক্ষণ নিচ্ছিল ওই ১৯ বছরের যুবক। প্রসঙ্গত, ভারতীয় গোয়েন্দাদের তথ্য অনুযায়ী উত্তর প্রদেশ-সহ দেশের অন্যান্য অংশে আইএস-এর আদর্শ প্রচারে একটি অনলাইন গোষ্ঠী তৈরি করা হয়েছে। তারাই ভারতে জঙ্গি সংগঠনটিকে শক্তিশালী করতে তরুণদের জেহাদে উদ্বুদ্ধ করে নিয়োগ করছে।
