গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National নয়ডার কলেজে আত্মঘাতী ডাক্তারি পড়ুয়া, গ্রেফতার ২

    নয়ডার কলেজে আত্মঘাতী ডাক্তারি পড়ুয়া, গ্রেফতার ২

    0
    143
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    গ্রেটার নয়ডার শারদা বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ুয়াদের মধ্যে। মৃত ওই ছাত্রীর সুইসাইড নোটের ভিত্তিতে দুই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
    পুলিশ সূত্রে খবর, হস্টেল থেকে ঝুলন্ত অবস্থায় ডেন্টাল সার্জারি বিভাগের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর দেহ উদ্ধার করা হয়েছে। সুইসাইড নোটও মিলেছে। সেখানে কলেজের ডেন্টাল বিভাগের এক শিক্ষক এবং এক শিক্ষিকার দিকে আঙুল তুলেছেন তিনি। তাদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ করেছে। গ্রেটার নয়ডা পুলিশের অতিরিক্ত কমিশনার সুধীর কুমার বলেছেন, এফআইআর দায়ের করা হয়েছে।
    সুইসাইড নোটে যাদের নাম ছিল, তাদের গ্রেফতার করা হয়েছে। স্বচ্ছ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এডিসিপি।