গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National উদয়পুরে আত্মঘাতী ডাক্তারি পড়ুয়া, মানসিক হেনস্থার অভিযোগ

    উদয়পুরে আত্মঘাতী ডাক্তারি পড়ুয়া, মানসিক হেনস্থার অভিযোগ

    0
    92
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    উদয়পুরের হস্টেলে আত্মঘাতী প্যাসিফিক ডেন্টাল কলেজের এক এমবিবিএস ছাত্রী। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ জানিয়ে একটি সুইসাইড নোটও লিখে গিয়েছেন মৃতা ওই ছাত্রী। এই ঘটনা সামনে আসার পর কলেজে চরম উত্তেজনা ছড়িয়েছে।
    পুলিশ সূত্রে খবর মৃত ছাত্রীর সহপাঠী তথা রুমমেট তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতা ছাত্রীর সুইসাইড নোটে লিখেছেন, পরীক্ষার সময়সূচি নিয়ে ইচ্ছাকৃত গড়িমসি করা হচ্ছে, ছাত্রছাত্রীদের ইচ্ছামতো ফেল করানো হচ্ছে এবং লাগাতার অর্থের দাবি জানানো হচ্ছে।
    চিঠিতে আরও অভিযোগ, যাঁরা নির্ধারিত অর্থ দিতে পারেন না, ওদের ওপর মানসিক চাপ সৃষ্টি করেন শিক্ষাকর্মীরা। ওই চাপ সহ্য করতে না পেরেই ওই ছাত্রী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের।