গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Top News দুর্গাপুরে ধর্ষণের শিকার ডাক্তারি পড়ুয়া

    দুর্গাপুরে ধর্ষণের শিকার ডাক্তারি পড়ুয়া

    0
    183
    ছবি সৌজন্যে : নিজস্ব

    দুর্গাপুরের বেসরকারি কলেজের মেডিকেল পড়ুয়া ওড়িশার বাসিদা তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    অভিযোগ, খাবার খেতে সহপাঠীর সঙ্গে বেরিয়ে কলেজ চত্বরের কাছে নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয়েছে। নির্যাতিতা তরুণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওই তরুণী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। কলেজের হস্টেলে থাকেন তিনি। শুক্রবার রাতে এক বন্ধুর সঙ্গে খাবার খেতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় জঙ্গলে তাঁকে ধর্ষণ করা হয়। নির্যাতিতার বাবা বলেছেন, রাত ১০টা নাগাদ ওর বন্ধু তাঁকে ফোন করেছিল। সাড়ে ৯টা নাগাদ একটা ছোলে খাবার খেতে তাঁর মেয়েকে গেটের কাছে নিয়ে গিয়েছিল।

    ২ থেকে ৩ জন চলে আসে। ছেলেটা ছেড়ে পালিয়ে যায়। সেই সময় একজন তাঁর মেয়েকে ধর্ষণ করেছে বলে অভিযোগ নির্যাতিত তরুণীর বাবার।