বাংলাদেশে জরুরি হস্তক্ষেপের দাবিতে মোদীকে চিঠি মেডিক্যাল পড়ুয়াদের 

0
102
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

বাংলাদেশে আটকে বহু ভারতীয় ডাক্তারি পড়ুয়া। সেই আটকে পড়া পড়ুয়াদের দেশে ফেরাতে প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখল সর্বভারতীয় মেডিক্যাল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া মেডিক্যাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা এআইএমএসএ।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠিতে তারা লিখেছে, বাংলাদেশে যেসব ভারতীয় পড়ুয়ারা আটকে আছেন তাঁদের পরিবারের থেকে লাগাতার উদ্বেগজনক বার্তা আসছে। সেখানে থাকা পড়ুয়ারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা সেখানে থাকা পড়ুয়াদের মধ্যে ভয়, উৎকণ্ঠা ও মানসিক উদ্বেগ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে আমরা মেডিক্যাল পড়ুয়াদের নিরাপত্তা, সুস্থতার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অবিলম্বে জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, তিনি যেন বিদেশমন্ত্রী, বাংলাদেশের ভারতীয় দূতাবাস ও অন্যান্য মিশনের সঙ্গে সমন্বয় রেখে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ করেন। উল্লেখ্য, সম্প্রতি জুলাই আন্দোলনের অন্যতম মুখ শরীফ ওসমান হাদির মৃত্যুতে উত্তাল বাংলাদেশের পরিস্থিতি। একের পর এক বাংলাদেশের প্রথম সারির সংবাদ পত্র অফিসে ভাঙচুর চালানো হয়েছে। পাশাপাশি সংখ্যালঘু যুবক দীপু দাসকে নৃশঃস ভাবে হত্যা করা হয়েছে।