
ই-ফার্মেসির বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করতে ২০ মে দেশজুড়ে ওষুধের দোকান বন্ধের ডাক দিয়েছে কেমিস্ট ড্রাগিস্টদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া অর্গানাইজেশন অব কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস বা এআইওসিডি।
তাদের দাবি ওষুধের অনলাইন ব্যবসা বন্ধ করতে হবে, ডিসকাউন্টের লড়াই বন্ধ করতে হবে। পাশাপাশি জাল এবং নিম্নমানের ওষুধের কারবারও বন্ধ করতে হবে। এদিকে এই রাজ্যের ক্ষেত্রে বেঙ্গল কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে তারা ১২ ঘণ্টা প্রতীকী ধর্মঘট করবেন। সেটা হবে রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। তবে সেদিন দেশজুড়ে ২৪ ঘণ্টা ওষধের দোকান বন্ধ থাকবে।







