
মাটি খুঁড়তেই একের পর এক প্লাস্টিকের বস্তায় বেরিয়ে আসছে একের পর এক জীবনদায়ী ওষুধ। পুঁতে রাখা ওষুধের প্যাকেটের গায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প সেবাশ্রয়-র অফিসিয়াল লোগো লাগানো রয়েছে বলে অভিযোগ।
ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে ডায়মণ্ডহারবারে। মাটির নীচে ঠিক কত পরিমাণ ওষুধ লুকিয়ে রাখা হয়েছে তা নিশ্চিত করতে শেষ পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় নামাতে হয়েছে জেসিবি। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ওষুধ। অনুমান করা হচ্ছে এর বাজারমূল্য কয়েক কোটি টাকা। কেন সাধারণ মানুষের জন্য আনা কোটি টাকার ওষুধ এভাবে মাটির নীচে পুঁতে রাখা হয়েছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পারুলিয়া কোস্টাল থানার পুলিশ।
এত বিপুল পরিমাণ ওষুধ কোথা থেকে এসেছে, এর পিছনে কোনও বড়সড় পাচার চক্রের যোগ রয়েছে খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।
