সাসপেনশন প্রত্যাহারের দাবিতে মেদিনীপুরে ঘেরাও সুপার-অধ্যক্ষ

0
449
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
দায়িত্ব নিয়েই জুনিয়র চিকিৎসকদের ঘেরাওয়ের মুখে পড়েছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের সুপার। সাসপেনশন প্রত্যাহারের দাবিতে নবনিযুক্ত সুপার, অধ্যক্ষ এবং সিএমওএইচকে ঘেরাও করে রাখেন জুনিয়র চিকিৎসকরা।
উত্তেজনা ছড়াতে বিশালপুলিশবাহিনী হাসপাতালে পৌঁছয়। বিক্ষোভকারীদের আশ্বস্ত করে সুপার জানিয়েছেন তিনি সবে দায়িত্ব নিয়েছেন তবে পুরো বিষয়টি তিনি দেখবেন। প্রসূতিমৃত্যুতে গাফিলতির অভিযোগে আগেই ১২ জনকে সাসপেন্ড করেছিল। তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্যধারায় মামলা করেছে সিআইডি।
এই সাসপেনশনের বিরোধিতা করেই শনিবার ফের উত্তেজনা ছড়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে।