
প্রসূতি মৃত্যুতে বামেদের বিক্ষোভে তুলকালাম রবিবারও। ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতত্বে মেদিনীপুর মেডিক্যাল কলেজের সুপারের ঘরের সামনে বিক্ষোভ চলে।
সুপারের ঘরের বাড়িয়ে তালাও ঝুলিয়ে দেন তাঁরা। এরপর কোতয়ালি থানায় ঢুকে পড়েন তাঁরা। আইসিকে ঘিরে ধরে সুপারের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে বলে বিক্ষোভ দেখাতে থাকেন। ২৪ ঘণ্টার মধ্যে সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাতে থাকেন বিক্ষোভকারীরা।
এদিকে মেদিনীপুর মেডিক্যালে স্যালাইনকাণ্ডে সোমবার দুপুরে স্বাস্থ্যভবন ঘেরাওযে ডাক দিয়েছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বলেছেন দুর্নীতি, অবহেলার শিকার হতে হয়েছে মেদিনীপুরের প্রসূতিকে।
