দিল্লিতে বৈঠক, উপস্থিত রাজ্যের সিইও মনোজ 

0
145
ছবি সৌজন্যে : এক্স
পশ্চিমবঙ্গের এসআইআর-র প্রস্তুতি হিসেবে কাজ করতে অস্বীকৃতি জানানোয় ৭০০ বিএলও-কে কারণ দর্শনোর নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। এর মধ্যেই বুধবার থেকে দিল্লিতে শুরু হয়েছে সব রাজ্যের নির্বাচনী আধিকারিকদের নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক।
যেখানে উপস্থিত রয়েছেন জ্ঞানেশ কুমার সহ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বৈঠক চলবে বৃহস্পতিবারও। এরই মধ্যে খবর, ভোটারদের পরিচয় যাচাইয়ে স্বচ্ছতা আঁটিবার ই-সাইন প্রযুক্তি চালু করছে নির্বাচন কমিশন। কমিশনের দাবি, এই ব্যবস্থা চালু হলে অনলাইন আবেদনের মাধ্যমে ভুয়ো বা ভুলভাবে নাম তোলা বা মুছে দেওয়া সম্ভাবনা কার্যত বন্ধ হয়ে যাবে।
উল্লেখ্য, একমাস আগেই কংগ্রেসের নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন অনলাইনে প্রায় ৬ হাজার ভোটারের নাম মুছে ফেলার চেষ্টা হয়েছিল। এই আবহে নভেম্বরের গোড়াতেই রাজ্যে স্পেশ্যাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর চালু করার জন্য পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গের নির্বাচন অফিসার মনোজ আগরওয়ালকে ডাকা হয়েছে বলে দিল্লির খবর।