মুম্বইয়ে শিল্পপতিদের সঙ্গে বৈঠক, বিনিয়োগের ইঙ্গিত শমীকের

0
18
ছবি সৌজন্যে : এক্স

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই শিল্প-খরা কাটাতে এবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের ধাঁচে শিল্পপতিদের সঙ্গে মেগা আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ, লাল ফিতের ফাঁস মুক্ত প্রশাসন, দক্ষ কারিগর-সহ নানা ইতিবাচক দিক তুলে ধরে বিনিয়োগ টানতে তৎপর রাজ্য সরকার।

এরই মাঝে মুম্বইয়ের শিল্পপতি ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। ফেসবুকে সেই খবর শেয়ার করে জানিয়েছেন, মুম্বইয়ের বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে পশ্চিমবঙ্গে বিনিয়োগ ও শিল্পোন্নয়নের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বৈঠকে রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ, দক্ষ মানবসম্পদ, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। উপস্থিত শিল্পপতিরা পশ্চিমবঙ্গে ব্যবসা সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের সম্ভাবনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।