গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata প্রয়োজনে অবজার্ভারদের সঙ্গে ফের বৈঠক : মনোজ   

    প্রয়োজনে অবজার্ভারদের সঙ্গে ফের বৈঠক : মনোজ   

    0
    8
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    প্রয়োজনে ফের অবজার্ভারদের সঙ্গে বৈঠক করবেন। কুণাল ঘোষ-র কটাক্ষের পাল্টা এভাবেই আক্রমণ শানিয়েছেন সিইও মনোজ আগরওয়াল।
    সিইও-র প্রয়োজন পড়লে বারবার বৈঠক হবে। একইসঙ্গে তৃণমূল নেতা তথা বেলেঘাটা বিধানসভার প্রার্থী কুণাল ঘোষের মন্তব্যের জন্য কমিশন কারণ জানতে চাইবেন বলে জানিয়েছেন সিইও। পাশাপাশি সিইও মনোজ আগরওয়ালের মন্তব্য, কুণাল ঘোষকে বুঝতে হবে নির্বাচন সুষ্ঠুভাবে করানোর জন্য যে কারোর সঙ্গে বৈঠক-আলোচনা হবে। আগামীতেও সিইও বৈঠক করবেন অবজার্ভারদের  সঙ্গে। একইসঙ্গে রবিবার থেকে আসানসোল এবং অন্যান্য জায়গায় সফরে গেলেও বৈঠক করবেন সিইও। কমিশনের পক্ষ থেকে বাইক ব্যবহার করা হবে নির্বাচনী কাজে। অনেক পথে প্রবেশ করতে পারে না গাড়ি সেই কারণেই। পাশাপাশি রাজ্যে বুথ সংখ্যা ৮০ হাজার ৬৮১ টি। এছাড়া, ৪ হাজার ৬৬০ টি অক্সিলারি বুথ তৈরি করা হচ্ছে আসন্ন নির্বাচনে। সর্বমোট সংখ্যা দাঁড়াচ্ছে ৮৫ হাজার ৩৪১ টি হচ্ছে। নির্বাচনের জন্য, প্রায় ১ লক্ষ ৭০ হাজার সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে রাজ্যজুড়ে। এছাড়াও, প্রত্যেক বুথ কেন্দ্রে অতিরিক্ত ক্যামেরা থাকছে। যদি, ক্যামেরা বিকল হয় বা ক্যামেরাতে সমস্যা দেখা যায় সেক্ষেত্রে ওই অতিরিক্ত ক্যামেরা ব্যবহার হবে। সূত্রের খবর, প্রতি বুথ কেন্দ্রের ভিতরে-বাইরে মিলিয়ে প্রায় ৪-৬ টি ক্যামেরা থাকবে।
    নির্বাচনের ৩ দিন আগে থেকে কাজ শুরু করবে এই ক্যামেরা গুলি। কমিশনের নির্দেশ, নির্বাচনের ৫ দিন আগেই শেষ করতে হবে ক্যামেরা বসানোর কাজ।